তথ্য ও সহায়তা

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

আমি কি ছবিতে দেখানো একই পণ্য পাব?

হ্যাঁ। আমরা সর্বদা ছবির সঙ্গে মিল রেখে পণ্য সরবরাহ করার চেষ্টা করি। তবে আলোর তারতম্য, মনিটর বা মোবাইল স্ক্রিনের সেটিংস এবং উৎপাদনের ব্যাচভেদে রঙ বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে।

যদি কোনো পণ্যে উল্লেখযোগ্য পার্থক্য থাকে অথবা ভুল পণ্য পৌঁছে যায়, তাহলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।

আমার অর্ডারের রসিদ বা ইনভয়েস কোথায় পাব?

অর্ডার সম্পন্ন হওয়ার পর আপনার ইমেইলে একটি অর্ডার কনফার্মেশন পাঠানো হয়। এছাড়া "My Account → Orders" থেকে আপনার সকল অর্ডারের তথ্য ও ইনভয়েস দেখতে পারবেন।

কোনো পণ্য কীভাবে রিটার্ন বা এক্সচেঞ্জ করবো?

ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত পণ্য অথবা উৎপাদনজনিত ত্রুটি থাকলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

ব্যবহৃত, খোলা বা ক্ষতিগ্রস্ত অবস্থার পণ্য সাধারণত রিটার্ন বা এক্সচেঞ্জযোগ্য নয়।

স্টক শেষ হয়ে গেলে পণ্যটি কি আবার পাওয়া যাবে?

জনপ্রিয় পণ্যগুলো পুনরায় স্টকে আনার চেষ্টা করা হয়। নির্দিষ্ট কোনো পণ্য পুনরায় পাওয়া গেলে ওয়েবসাইটে আপডেট করা হবে।

আমার অর্ডার কীভাবে ট্র্যাক করবো?

অর্ডার পাঠানোর পর SMS অথবা ইমেইলের মাধ্যমে ট্র্যাকিং নম্বর প্রদান করা হবে। এছাড়াও আপনার অ্যাকাউন্টের Order History থেকে অর্ডারের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।

ডেলিভারিতে কতদিন সময় লাগে?

ঢাকা শহরের মধ্যে সাধারণত ১–৩ কর্মদিবস এবং ঢাকা শহরের বাইরে ২–৫ কর্মদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।

কোন কোন পেমেন্ট পদ্ধতি গ্রহণ করা হয়?

আমরা Cash on Delivery (নির্বাচিত এলাকায়), বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার এবং অনলাইন পেমেন্ট গ্রহণ করি।

কাস্টমার সাপোর্টের সাথে কীভাবে যোগাযোগ করবো?

যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

📞 01842-128564
📧 support@chayabithee.com

INFORMATION ABOUT US

CONTACT US FOR ANY QUESTIONS